Estimating concrete materials: cement, sand and aggregate in a 1:2:4 mix
How the material quantities for a given concrete volume are arrived at, and the allowances that belong in the figure.
Engr. Md. Nuruzzaman3 minutes read
Technical review is still outstanding — check the figures yourself before you rely on them.
This page is not available in English yet
সরাসরি উত্তর
ভেজা কংক্রিটের আয়তনকে সরাসরি ভাগ করলে ভুল হয়। শুকনো উপকরণের ফাঁক ভরাট হয়ে আয়তন কমে যায়, তাই wet volume × ১.৫৪ করে dry volume নিতে হয়, তারপর অনুপাতে ভাগ।
উদাহরণ
একটি স্ল্যাব: ৮.০ m × ৫.০ m × ০.১৭৫ m, মিক্স ১:২:৪।
ধাপ ১ — wet ও dry volume
Wet volume = 8.0 × 5.0 × 0.175 = 7.0 m³
Dry volume = 7.0 × 1.54 = 10.78 m³
ধাপ ২ — অনুপাতে ভাগ
মোট অংশ = 1 + 2 + 4 = 7
সিমেন্ট = 10.78 × 1/7 = 1.540 m³
বালু = 10.78 × 2/7 = 3.080 m³
খোয়া = 10.78 × 4/7 = 6.160 m³
ধাপ ৩ — সিমেন্ট ব্যাগে
এক ব্যাগ (৫০ kg) সিমেন্টের আয়তন প্রায় ০.০৩৪৭ m³:
ব্যাগ = 1.540 / 0.0347 ≈ 44.4 → 45 ব্যাগ
ধাপ ৪ — বালু ও খোয়া CFT-তে
1 m³ = 35.31 cft
বালু = 3.080 × 35.31 ≈ 109 cft
খোয়া = 6.160 × 35.31 ≈ 218 cft
ধাপ ৫ — পানি
w/c = ০.৪৫ ধরলে:
সিমেন্টের ওজন = 45 × 50 = 2250 kg
পানি ≈ 2250 × 0.45 = 1012 লিটার
ব্যবহৃত অ্যাজাম্পশন
- Dry volume factor ১.৫৪ — প্রচলিত ব্যবহারিক মান (১.৫২–১.৫৭ পরিসরে ধরা হয়)।
- ভলিউম ব্যাচিং। ওজনে ব্যাচিং করলে হিসাব আলাদা এবং বেশি নির্ভরযোগ্য।
- Wastage ধরা হয়নি; সাধারণত ৩–৫% যোগ করা হয়।
- w/c = ০.৪৫ একটি সাধারণ অনুমান — বাস্তবে workability ও mix design ঠিক করে।
সীমাবদ্ধতা
১:২:৪-এর মতো nominal mix থেকে পাওয়া strength নিশ্চিত নয় — এটি উপকরণের মান, gradation, ব্যাচিংয়ের নির্ভুলতা ও curing-এর উপর নির্ভর করে। কাঠামোগত কংক্রিটে design mix ও কিউব টেস্টই ভিত্তি, nominal অনুপাত নয়। এই হিসাব উপকরণ সংগ্রহের পরিকল্পনার জন্য, strength-এর প্রতিশ্রুতি হিসেবে নয়।
Engr. Md. NuruzzamanRSE
Structural engineer, AutoCAD automation developer, and instructor.