Skip to main content

Free preview

Short না slender — আগে এটাই ঠিক করুন

10 minutes

কেন গুরুত্বপূর্ণ

Short কলাম উপাদানের strength-এ ব্যর্থ হয়। Slender কলাম তার আগেই বেঁকে যায় — কম লোডেই। দুটির হিসাব সম্পূর্ণ আলাদা, তাই প্রথম কাজ ভাগ করা।

Slenderness ratio

λ = k l_u / r
  • l_u = কলামের unsupported দৈর্ঘ্য
  • k = effective length factor (braced frame-এ সাধারণত ১.০)
  • r = radius of gyration ≈ ০.৩ × আয়তাকার কলামের বাহু

উদাহরণ

৩০০ × ৪৫০ mm কলাম, floor-to-floor ৩.২ m, বিমের গভীরতা ৫০০ mm, braced frame:

l_u = 3200 − 500 = 2700 mm
r = 0.3 × 300 = 90 mm      (দুর্বল অক্ষে)
λ = 1.0 × 2700 / 90 = 30

সীমা

Braced frame-এ slenderness উপেক্ষা করা যায় যখন:

λ ≤ 34 − 12 (M1/M2)   এবং   λ ≤ 40

M1/M2 = ছোট ও বড় প্রান্ত-moment-এর অনুপাত (single curvature-এ ধনাত্মক)। ধরা যাক M1/M2 = 0.5:

সীমা = 34 − 12 × 0.5 = 28
λ = 30 > 28  →  slender, দ্বিতীয় ক্রমের প্রভাব ধরতে হবে

মাত্র সামান্য বেশি — কিন্তু নিয়ম নিয়মই। কলামের বাহু ৩৫০ mm করলে r = 105, λ = 26 < 28 → short হয়ে যায়।

অ্যাজাম্পশন

  • Braced (non-sway) frame ধরা হয়েছে। Sway frame-এ সীমা অনেক কম (λ ≤ 22)।
  • r = 0.3h আয়তাকার প্রস্থচ্ছেদের আনুমানিক মান।

What else the full course covers

The remaining lessons, the practice files, the quizzes and the certificate all come with enrolment.

Short না slender — আগে এটাই ঠিক করুন — free preview — Engr. Md. Nuruzzaman, RSE