Skip to main content

Free preview

ইনস্টলেশন, Machine ID ও অ্যাক্টিভেশন

10 minutes

ইনস্টলেশনের ক্রম

Windows installer চালালে ধাপগুলো হলো:

Welcome → System Check → License Agreement → Install → Finish

ইনস্টল শেষে AutoCAD চালু করলে NB Engineering Tools Ribbon পাওয়া যায়। সমর্থিত ইনস্টলেশনে একটি pull-down menu-ও থাকে। আলাদা করে LSP লোড করার দরকার হয় না।

Machine ID

প্রতিটি কম্পিউটার একটি Machine ID তৈরি করে, যার গঠন:

NBM-XXXX-XXXX-XXXX-XXXX-XXXX-XXXX

লাইসেন্স এই Machine ID-র সাথে বাঁধা থাকে। ভেন্ডর গ্রাহকের তথ্য ও Machine ID যাচাই করে signed activation key দেন।

ক্রম

  1. Machine ID নিন (License & Tokens ইন্টারফেস থেকে)
  2. লাইসেন্স ক্রয়/অ্যাক্টিভেশন সম্পন্ন করুন
  3. Signed activation key প্রয়োগ করুন
  4. প্রয়োজন অনুযায়ী token refill নিন
  5. টুল ব্যবহার শুরু করুন

অ্যাক্টিভেশন ও টোকেন — দুটি আলাদা জিনিস

  • Activation সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেয়।
  • Token নির্দিষ্ট paid engineering operation চালানোর ক্রেডিট।

একটি সক্রিয় লাইসেন্স থাকলেও paid operation চালাতে পর্যাপ্ত token লাগতে পারে।

গুরুত্বপূর্ণ

Machine ID ও License ID লিখে রাখুন এবং C: ড্রাইভের বাইরে সংরক্ষণ করুন। পরের লেসনে দেখব Windows reinstall-এর সময় এটি কেন জরুরি।

What else the full course covers

The remaining lessons, the practice files, the quizzes and the certificate all come with enrolment.

ইনস্টলেশন, Machine ID ও অ্যাক্টিভেশন — free preview — Engr. Md. Nuruzzaman, RSE