Skip to main content

Free preview

বিম কীভাবে ভার বহন করে

9 minutes

মূল ধারণা

বিম বাঁকলে উপরের অংশ চাপে (compression) আর নিচের অংশ টানে (tension) পড়ে। কংক্রিট চাপ ভালো নেয়, টান প্রায় নেয় না — তাই টানের দিকে rod দিতে হয়।

নিরপেক্ষ অক্ষ

উপরের চাপ আর নিচের টানের মাঝখানে একটি তল থাকে যেখানে stress শূন্য — এটিই neutral axis। বিমের capacity নির্ভর করে এই অক্ষের দুই পাশে কতটা লিভার-আর্ম পাওয়া যাচ্ছে তার উপর।

C = 0.85 f'c × a × b        (কংক্রিটের চাপ বল)
T = A_s × f_y                (rod-এর টান বল)
C = T  →  a = A_s f_y / (0.85 f'c b)
M_n = T × (d − a/2)

কোন দিকে rod

অবস্থা টান কোথায় rod কোথায়
Simply supported, mid-span নিচে নিচে
Continuous বিম, support-এ উপরে উপরে
Cantilever উপরে উপরে

সবচেয়ে সাধারণ ভুল: continuous বিমের support-এ top rod না দেওয়া। সেখানে hogging moment হয় এবং টান উপরে থাকে।

এই কোর্সে যা করব

একটি বিমের সম্পূর্ণ পথ ধরে যাব — moment থেকে rod, rod থেকে stirrup, তারপর ড্রয়িং ও schedule।

What else the full course covers

The remaining lessons, the practice files, the quizzes and the certificate all come with enrolment.

বিম কীভাবে ভার বহন করে — free preview — Engr. Md. Nuruzzaman, RSE