Slab thickness is set by deflection, not by moment
In most two-way slabs the span/depth ratio decides the thickness, and the strength check follows rather than leads.
Engr. Md. Nuruzzaman2 minutes read
Technical review is still outstanding — check the figures yourself before you rely on them.
This page is not available in English yet
সরাসরি উত্তর
সাধারণ ভবনের স্ল্যাবে পুরুত্ব প্রায় সবসময় deflection দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রথমে span/depth নিয়ম দিয়ে পুরুত্ব ধরুন, তারপর সেই পুরুত্বে rod বের করুন — উল্টোটা করলে বারবার হিসাব করতে হয়।
উদাহরণ
একটি চারদিকে beam-এ বসা two-way স্ল্যাব:
- Clear span (দীর্ঘ দিক),
l_n= ৫.৪ m - Beam প্রস্থ ৩০০ mm
f_y= ৪২০ MPa
ধাপ ১ — exterior panel-এর জন্য minimum thickness
Beam-supported two-way slab-এ সাধারণ নিয়ম:
h_min = l_n / 33 (exterior panel, edge beam ছাড়া)
= 5400 / 33 ≈ 164 mm
ধাপ ২ — বাস্তব মান নেওয়া
১৬৪ mm থেকে বাড়িয়ে ১৭৫ mm নেওয়া যায় — কাজ করা সহজ এবং cover ও দুই স্তরের rod ধরার জায়গা থাকে।
ধাপ ৩ — যাচাই
d = 175 − 20 (cover) − 10/2 (bar) ≈ 150 mm
l_n / d = 5400 / 150 = 36
Two-way action-এ এটি গ্রহণযোগ্য সীমার মধ্যে।
ব্যবহৃত অ্যাজাম্পশন
- Two-way action আছে — অর্থাৎ
l_long / l_short ≤ 2। - সাধারণ আবাসিক live load, ভারী partition বা চলমান যন্ত্র নেই।
f_y = 420 MPa; কম grade হলে সীমা কিছুটা শিথিল হয়।
সীমাবদ্ধতা
l_long / l_short > 2হলে এটি one-way স্ল্যাব — নিয়ম সম্পূর্ণ আলাদা।- Flat plate (beam ছাড়া) হলে punching shear প্রায়ই পুরুত্ব নিয়ন্ত্রণ করে।
- Cantilever অংশে span/depth অনুপাত অনেক কম রাখতে হয়।
- ভারী partition বা ভঙ্গুর finish থাকলে আলাদা deflection হিসাব দরকার।
Engr. Md. NuruzzamanRSE
Structural engineer, AutoCAD automation developer, and instructor.