Skip to main content

Structural engineering

Load combinations: which one when, and why you need all of them

The main combinations used in strength design, which member each tends to govern, and why dropping one is not safe.

Engr. Md. Nuruzzaman3 minutes read

Technical review is still outstanding — check the figures yourself before you rely on them.

This page is not available in English yet

The text below is shown in Bengali. This notice will disappear once an English version is published.

সরাসরি উত্তর

একটি মাত্র combination দিয়ে ডিজাইন হয় না। সব প্রযোজ্য combination চালিয়ে সবচেয়ে খারাপ ফলাফল নিতে হয় — এবং প্রতিটি member-এর জন্য "সবচেয়ে খারাপ" ভিন্ন হতে পারে।

প্রধান combination গুলো

Strength (ultimate) design-এ সাধারণত:

1.4 D
1.2 D + 1.6 L
1.2 D + 1.0 W + 1.0 L
1.2 D + 1.0 E + 1.0 L
0.9 D + 1.0 W
0.9 D + 1.0 E

কোনটা কী ধরে

Combination সাধারণত কী নিয়ন্ত্রণ করে
1.4 D খুব ভারী, কম live load-এর member (ছাদের গার্ডার, ট্যাংক)
1.2 D + 1.6 L বেশিরভাগ beam, slab ও gravity column
1.2 D + 1.0 W/E + 1.0 L Lateral system, শিয়ার ওয়াল, moment frame
0.9 D + 1.0 W/E Uplift ও overturning — হালকা কাঠামো, ফুটিং

কেন 0.9 D বাদ দেওয়া বিপজ্জনক

Dead load বেশিরভাগ সময় সাহায্য করে — এটি কাঠামোকে নিচে ধরে রাখে। কিন্তু বাস্তবে dead load ধারণার চেয়ে কম হতে পারে (finish বসেনি, partition সরানো হয়েছে)। 0.9 D সেই কম-dead-load অবস্থাটাই পরীক্ষা করে। হালকা ছাদ বা বড় cantilever-এ এই combination-ই প্রায়ই নিয়ন্ত্রক।

Service না factored — কোথায় কোনটা

  • Factored load → strength চেক (moment, shear, axial capacity)।
  • Service load → bearing capacity, settlement, deflection, crack width।

ফুটিংয়ের সাইজ service load-এ বের হয়, কিন্তু ফুটিংয়ের rod ও পুরুত্ব factored load-এ — এই দুটি গুলিয়ে ফেলা সবচেয়ে সাধারণ ভুল।

সীমাবদ্ধতা

উপরের factor গুলো প্রচলিত strength-design অনুশীলনের। প্রকল্পে প্রযোজ্য কোড এডিশনের নিজস্ব তালিকা দেখে নিন — snow, rain, soil pressure বা fluid load থাকলে অতিরিক্ত combination যোগ হয়, এবং seismic ক্ষেত্রে overstrength factor আলাদা করে ধরতে হতে পারে।

This article is educational. Before applying any of it to a specific project, verify it independently against that project’s geotechnical report, its loads and the codes that apply to it. More detail: Engineering disclaimer

Engr. Md. NuruzzamanRSE

Structural engineer, AutoCAD automation developer, and instructor.

Reader comments

No comments on this article yet. Yours can be the first.

Leave a comment