Skip to main content

Structural engineering

Column load from tributary area: quick, and good enough

Getting the load arriving at a column from its tributary area, which is all preliminary sizing needs.

Engr. Md. Nuruzzaman2 minutes read

Technical review is still outstanding — check the figures yourself before you rely on them.

This page is not available in English yet

The text below is shown in Bengali. This notice will disappear once an English version is published.

সরাসরি উত্তর

Tributary area = কলামটির চারপাশের মেঝের সেই অংশ, যার ভার এই কলামে নামে। সাধারণ নিয়মিত গ্রিডে প্রতিটি দিকের অর্ধেক span ধরলেই চলে।

উদাহরণ

  • গ্রিড: ৫.০ m × ৬.০ m, অভ্যন্তরীণ কলাম
  • স্ল্যাব ১৭৫ mm, floor finish + ceiling ধরে dead load D = ৬.৫ kPa
  • Live load L = ২.০ kPa (আবাসিক)
  • Beam ও কলামের নিজস্ব ওজন আলাদা ধরা হবে
  • ৬ তলা, প্রতি তলায় একই লোড

ধাপ ১ — tributary area

A = (5.0 / 2 + 5.0 / 2) × (6.0 / 2 + 6.0 / 2) = 5.0 × 6.0 = 30 m²

ধাপ ২ — প্রতি তলার লোড

D_floor = 6.5 × 30 = 195 kN
L_floor = 2.0 × 30 =  60 kN

Beam ও কলামের self weight আনুমানিক ১৫% ধরলে:

D_floor ≈ 195 × 1.15 ≈ 224 kN

ধাপ ৩ — ৬ তলার জমা লোড

ΣD = 224 × 6 = 1344 kN
ΣL = 60 × 6  =  360 kN

ধাপ ৪ — factored load

P_u = 1.2 D + 1.6 L = 1.2 × 1344 + 1.6 × 360 = 1613 + 576 ≈ 2189 kN

Live load reduction

অনেক তলার জমা live load বাস্তবে একসাথে পুরোটা আসে না। কোড অনুযায়ী reduction প্রযোজ্য হলে ΣL উল্লেখযোগ্য কমে। উপরের হিসাবে কোনো reduction ধরা হয়নি, তাই এটি রক্ষণশীল দিকেই আছে।

ব্যবহৃত অ্যাজাম্পশন

  • নিয়মিত গ্রিড, সমান span, কোনো বড় opening নেই।
  • Beam-এর ধারাবাহিকতা উপেক্ষা করা হয়েছে।
  • Self weight ১৫% — প্রকৃত beam সাইজ জানার পর যাচাই করতে হবে।

সীমাবদ্ধতা

  • অসম span হলে tributary area পদ্ধতি ভুল করে; continuous beam-এর reaction হিসাব করতে হয়।
  • Cantilever বা transfer beam থাকলে এটি একেবারেই চলবে না।
  • Lateral load (wind/seismic) থেকে আসা axial ও moment এখানে ধরা হয়নি।
  • চূড়ান্ত সাইজের জন্য analysis model থেকে reaction নিন।
This article is educational. Before applying any of it to a specific project, verify it independently against that project’s geotechnical report, its loads and the codes that apply to it. More detail: Engineering disclaimer

Engr. Md. NuruzzamanRSE

Structural engineer, AutoCAD automation developer, and instructor.

Reader comments

No comments on this article yet. Yours can be the first.

Leave a comment